শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। যদিও ওই বাসে কোনো ক্রিকেটার ছিলেন না। যারা ছিলেন, তারাও খুব বেশি ক্ষতির শিকার হননি।
মূলতঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা আজ বিকেলে বিমানে করে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে। তার আগেই গতকাল (শনিবার) রাতে টিম বাসকে পাঠানো হয়েছে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের উদ্দেশ্যে। যেটাতে ছিলো ক্রিকেটারদের লাগেজ, খেলার সরঞ্জাম ও টিম বয়রা। গতকাল রোববার ভোরে বাসটি সীতাকুন্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় কন্টেইনার লরি সেই বাসকে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও ভেতরে থাকা টিম বয় কিংবা সরঞ্জামাদির কোনো ক্ষতি হয়নি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় জাগো নিউজকে নিশ্চিত করেছেন, বাসে থাকা টিম বয়দের সবাই অক্ষত। লাগেজের কোন ক্ষতি হয়নি। তবে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। যেখানে বলা হয়েছে, টিম বাসে কোনো খেলোয়াড়, সংগঠক বা কোনো কর্মকর্তা ছিলেন না। টিম বয়রা ছিলেন, তারাও রয়েছেন অক্ষত।
ঘরের মাঠে খেলার জন্য আজ বিকেলেই চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানে উঠবে শুভাগত হোম অ্যান্ড কোং। এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচে জয় এবং ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com