সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল বিএনপি নেতা কয়ছর এম আহমদের প্রচারণায় দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির নেতারা হত দরিদ্র রুগীদের জন্য মানবতার সেবায় নিয়োজিত ডাঃ আসাদুজ্জামান ট্রেন থেকে উদ্ধার চার বছরের শিশুকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসে হস্তান্তর কক্সবাজার-১ আসনে একক আধিপত্য সালাউদ্দিনের: কৌশলে জামায়াতের ফারুক বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-ব্যারিস্টার কায়সার কামাল ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ

দুই-তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নুরের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালুর আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিতে প্রবেশের আগ মুহূর্তে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশনে আসছে না। এছাড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। নির্বাচন ডিসেম্বর বা যে সময়েই হোক আমরা সময় দেবো।’ এদিকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
গত বুধবার অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশনের সদস্য হিসেবে ৬টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনে সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com