মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন‘ শিঘ্রই ইসলামী দলগুলোর ঐক্য ঘোষণা করা হবে। আর একটি কল্যাণ রাষ্ট্র গঠণের জন্য নির্বাচনে ঐক্যবন্ধ প্রার্থী আসবে। সেই প্রার্থীকেই বিজয়ী করতে হবে। শনিবার মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইফতার সাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা জাহিদুল আলম খান ও মুফতি জামাল উদ্দিন খান। ইফতার মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com