মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

তাওহিদ হৃদয় ইস্যুতে
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। ক্রিকেটার ও আম্পায়ার কমিটির চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সমস্যা সমাধানে এর মাঝেই মোহামেডানের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বেলা এগারোটা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরো বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমন কী শরিফুল ইসলামদেরও।
টেস্ট দলে কেন ডাক পেলেন বিজয় ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।
ঘটনার সূত্রপাত গেল ১২ এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহিদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল।
পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসে। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমে ছিলেন হৃদয়। মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন।
এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। বিসিবির আম্পায়ারিং করতে চান না বলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। এমন উত্তাপের মধ্যেই নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম।
আবারও নিষেধাজ্ঞার মুখে পড়ায় সুপার লিগে মোহামেডানের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। এর মধ্যেই শোনা যায়, মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তামিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com