সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন দাগনভূঞায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আপিল শুনানিতে স্বস্তি পেলেন মুফতি নুরানী মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আবদুস সামাদ ফকির (৬০), তার ছেলে বিলাল হোসেন (৪০), মেয়ে আফসানা (২২) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার (২৮)। নিহত আর এক নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে। বিলালের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। গতরাত থেকে তার প্রসব বেদনা শুরু হয়। এজন্য অ্যাম্বুলেন্সে পরিবারের ১০ জন ঢাকায় যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় আসার পর অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক। এ সময় কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন, কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
সেখানেই গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com