শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

জেলার আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শনিবার দুপুরে আটপাড়া উপজেলা অডিটরিয়ামে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাছুম চৌধুরী ও পরিচালনা করেন সদস্য সচিব খসরু আহাম্মদ, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি শরীফুল আলম, বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি আবু ওয়াহাব আকন্দ,বিশেষ বক্তা ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ মাফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, তাজেজুল ইসলাম ফারাস,বজলুর রহমান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির নেতা ও কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান খসরু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ সাইফুল্লা মুন্না, জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাদারণ সম্পাদক শামছুল হুদা শামীমসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ৪৯৭ জন কাউন্সিলের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। এতে সভাপতি হিসেবে ছাতা প্রতীক নিয়ে মাছুম চৌধুরী নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়। দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন হয়েছে। নেতা কর্মী সকলের মধ্যে আনন্দ খুশি দেখা যায়। কাউন্সিল গণ সুষ্ঠু ভাবে তাদের নেতা নির্বাচিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com