মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

চাহিদার তুলনায় পাবনায় প্রায় তিন লাখের বেশি কোরবানির পশু রয়েছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

এ বছর পাবনা জেলায় চাহিদার তুলনায় প্রায় তিন লাখের বেশি কোরবানির পশু রয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ হাজার ১০১টি খামারে ষাঁড়, বলদ, গাভী, মহিষ, ছাগল ও ভেড়াসহ মোট ৬ লাখ ৪৮ হাজার ২০৪টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এ জেলায় ৩ লাখ ১২ হাজার ৮২৬টি কোরবানির পশুর চাহিদা রয়েছে। চাহিদার তুলনায় বেশি রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৩৭৮টি পশু। উদ্বৃত্ত পশুসমূহ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটাবে। গত বছরও এ জেলায় চাহিদার তুলনায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত ছিল। পাবনায় দেশি গরুসহ অন্যান্য শংকর জাতের পশুও পর্যাপ্ত রয়েছে। স্থায়ী-অস্থায়ী মোট ২৫টি হাটে কোরবানির পশু বিক্রয় হবে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন। ঈদকে সামনে রেখে জেলায় প্রতিটি পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, জাল নোট শনাক্তকরণ মেশিন এবং পশুর স্বাস্থ্য নিরাপত্তায় ২৪টি মেডিকেল টিম কাজ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com