মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস চ্যাট হবে আরও সহজ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।
শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রচুর গ্রুপে অ্যাড থাকেন অনেকে। সেখানে চ্যাট করে থাকেন। বন্ধু, পরিবার, অফিসের কলিগদেরও আলাদা আলাদা গ্রুপ থাকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলা বটে। এখন গ্রুপ চ্যাটে টাইপ করার ঝামেলা শেষ। হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস চ্যাট নামে একটি নতুন টুল চালু করেছে, যা কথোপকথনকে আরও সহজ এবং মজাদার করে তুলবে।
এই নতুন আপডেটকে নিউ অডিও হ্যাংআউট বলে অভিহিত করছে হোয়াটসঅ্যাপ। কারণ এর মাধ্যমে ছোট ছোট গ্রুপের সদস্যরা এই মেসেজিং অ্যাপে ভয়েস কনভার্সেশন শুরু করতে পারবেন, যা অনেকটা পার্সোনাল পডকাস্টের মতোই।
গ্রুপের মধ্যে কেউ ভয়েস চ্যাট শুরু করলে তা অন্যদের কাছেও নোটিফিকেশন পাঠাবে। ফলে অন্য সদস্যদের কাছে বিষয়টি জয়েন করার ক্ষেত্রে সহজ হবে। আর এমনকি তারা চাইলে যখন খুশি সেই হ্যাংআউট থেকে বেরিয়েও যেতে পারবেন।
এর পাশাপাশি এই প্ল্যাটফর্ম চ্যাটের ঠিক নিচে ভয়েস চ্যাট পিন করে দেবে। যাতে ব্যবহারকারী অনায়াসে কল কন্ট্রোল অ্যাক্সেস করতে পারেন। নতুন সদস্যরা যখন চাইবেন, তখন এতে জয়েন করতে পারবেন। এমনকি কারা এরই মধ্যে যোগ দিয়েছেন, সেটাও দেখতে পাবেন। এই আপডেট এমন একটি ফিচার আনছে, যা এরই মধ্যে প্রদান করেছে এক্স স্পেস এবং ক্লাবহাউজ। এবার তা হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস চ্যাট শুরু করার জন্য নিজের চ্যাটের একেবারে নিচের দিকে যেতে হবে। চ্যাট বক্স থেকে এবার উপরের দিকে সোয়াইপ করে কয়েক সেকেন্ডের জন্য হোল্ড করে রাখতে হবে। এতে গ্রুপে ভয়েস চ্যাট অ্যাক্টিভেট হয়ে যাবে। এই ফিচার এখনই ব্যবহার করতে পারছেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com