মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

তীব্র গরমে সুস্থ থাকবেন যেভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

এই ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টি, আবার এই তীব্র রোদ আর গরম। এমন আবহাওয়াতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিশেষ করে হঠাৎ তীব্র গরমে শরীর অভ্যস্ত হওয়ার সুযোগ পায়না, ফলে আরও বেশি খারাপ বোধ হয়। তাই এই সময়ে ভালো থাকতে কিছু বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক গরমে কী কী সমস্যা হতে পারে, এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন।
তীব্র গরমে যেসব সমস্যা হতে পারে
গরমের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বয়স্ক ও শিশুরা। এর মধ্যে হিট স্ট্রোক ও পানিশূন্যতার সম্ভাবনা থাকে। এছাড়াও জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি রোগের প্রকোপ বেড়ে যায় গ্রীষ্মে।
গরমে সুস্থ থাকার উপায়: ১. সরাসরি রোদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
২. তীব্র সূর্যের আলোতে চোখকে রক্ষা করতে রোদচশমা ব্যবহার করতে পারেন।
৩. পর্যাপ্ত পানি পান করুন। ৪. অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার না খওয়া ভালো, এতে পানিশূন্যতার সম্ভাবনা থাকে। ৫. হালকা, ঢিলেঢালা এবং হালকা রংয়ের সুতি কাপড় পরুন। ৬. নিয়মিত গোসল করুন। প্রয়োজনে একাধিকবার করতে পারেন।
৭. পর্যাপ্ত সবজি খান। ৮. বাইরের খাবার খাওয়ার বিষয়ে সচেতন থাকুন।
যে ধরনের খাবার খাবেন: ১. গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ বের হয়ে যায়। এমতাবস্থায় এই ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণে তরল, যেমন – ডাবের পানি, শরবত, স্যালাইন ও পানি পান করতে হয়।
তীব্র গরমে সুস্থ থাকবেন যেভাবে: ২. ঝিঙে, চালকুমড়া, লাউ, সজনে, চিচিঙ্গা জাতীয় সবজির পাতলা ঝোল করে রান্না করে খেলে গরম কম লাগে ও পেট ভালো থাকে। ৩. টক জাতীয় খাবার গরমে বেশ উপকারী। আমের শরবত, টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে।
যেসব খাবার খাবেন না: ১. অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। এসব খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে বদহজম করতে পারে। ২. চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। ৩. আইসক্রিম ও কোমল পানীয় শরীরকে ঠান্ডা অনুভব দিলেও এসব খাবারে পানিশূন্যতা দেখা দিতে পারে। ৪. অতিরিক্ত লবণ ও চিনি শরীরের জন্য ক্ষতিকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com