মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক ছুঁতে পারলেন না শান্ত

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সতীর্থ মুশফিকুর রহিম প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে ২০০ রানের ইনিংসের আশাবাদ ব্যক্ত করেছিলেন। ১৩৬ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যেভাবে দেখেশুনে খেলছিলেন শান্ত, তাতে সমর্থকদেরও চাওয়া ছিল মুশফিকের মতোই। কিন্তু মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যায়।
২৭৯ বলে ১৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি। এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন শান্ত। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, পাল্লেকেলেতে ২০২১ সালে। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১৬৯ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯৮ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৩১০ রান। মুশফিকুর রহিম ১১১ আর লিটন দাস ০ রানে অপরাজিত। এর আগে গতকাল মঙ্গলবার প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান করে বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com