রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

মেকআপ আর্টিস্ট ভাতিজা সেলিমের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চলচ্চিত্রের পরিচিত মুখ, বর্ষীয়ান মেকআপ আর্টিস্ট সেলিম আর নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুন) রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাটেরও বেশি।
সেলিমের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট জাবেদ মিয়া। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট করে জানাতে পারেননি তিনি। জাবেদ বলেন, ‘চিকিৎসকরাই ভালো বলতে পারবেন কেন মারা গেছেন তিনি। তবে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল বলে জেনেছি।’ জানা গেছে, সেলিমের বাসা রাজধানীর গোলাপবাগে। মঙ্গলবার (১৮ জুন) বাদ আসর তাকে গোপীবাগে দাফন করা হয়েছে।
‘ভাতিজা সেলিম’ নামে পরিচিত এই মেকআপ শিল্পী আশি ও নব্বই দশকের অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন। প্রয়াত নির্মাতা দীলিপ বিশ্বাসের অধিকাংশ সিনেমার মেকআপের দায়িত্বে ছিলেন তিনি। একইসঙ্গে আহমেদ সাত্তার পরিচালিত চলচ্চিত্রেও নিয়মিত কাজ করতেন। তার সর্বশেষ কাজ ছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমায়। সেলিমের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com