মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

নাজমুলও অবসর নিলেন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫

কলম্বো টেস্টে হারের পর প্রেস কনফারেন্স শেষ হতেই নাজমুল হোসেন অনুরোধ করলেন,‘আমার নিজের একটা কথা বলার আছে।’ তাতে বুঝতে বাকি নেই, কি বলতে যাচ্ছেন তিনি। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তো নাজমুল একরকম নিয়েই রেখেছিলেন। শুধু সেটি আনুষ্ঠানিকভাবে জানানোর ব্যাপারটা ঝুলে ছিল। তাই আর বিষম খেতে হয়নি।
তবে ভরদুপুরে সিংহলিজ স্পোর্টস ক্লাবের সবুজ চত্তরে দাঁড়িয়ে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম চমকে থাকবেন। অবশ্য টেস্ট অধিনায়ক পদে নতুন অধিনায়ক খুঁজতে হবে, তা জানা ছিল বিসিবির বর্তমান উর্ধ্বতনদের। কিন্তু কলম্বো টেস্ট শেষে প্রেস কনফারেন্সেই ঘোষণা দিয়ে দিবেন নাজমুল, তা জানা ছিল না ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের,‘না, আমি এমন কিছু জানতাম না।
যদিও বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। তবে ও যে আজই ঘোষণা দেবে, সেটা জানতাম না।’
অভিব্যক্তিতে বোঝা যায়, নাজমুলের এই আকষ্মিক ঘোষণায় একটু ‘অফ গার্ড’ বিসিবি। অবশ্য আরও বেশি বিব্রত হয়েছিলেন সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনশেষে তিনি জানতে পারেন যে, ওয়ানডে অধিনায়ক পদে তাঁর মেয়াদ আর বাড়াতে রাজি নয় বিসিবি। মেহেদী হাসান মিরাজকে এক দিবসীয় ক্রিকেটের অধিনায়ক নিযুক্তও করে ফেলা হয়েছে। এতে নাজমুল অসন্মানিতবোধ করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তাঁকে অন্তত জানানোর সৌজন্য দেখাতে পারত বিসিবি। এ নিয়ে নাজমুল আবেদীন ফাহিমের ব্যাখ্যা,‘আসলে এটা ঘটনাচক্রে হয়েছে।
আমরা ওর সঙ্গে সরাসরি বসে আলোচনা করার আগেই প্রেস মিটটা হয়েছিল। বলতে পারেন, ব্যাড টাইমিং। তাই নাজমুলকে বিষয়টি সরাসরি জানানো হয়নি।’
কাকতালীয়ভাবে কলম্বোয় একইরকম বিব্রতকর অবস্থায় পড়েছেন আরেক নাজমুল। গত পরশু বিকালে টিম হোটেলে উঠেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান। অধিনায়কের সঙ্গে তাঁর দেখাও হয়েছিল। কিন্তু অধিনায়ক নাজমুলও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানকেক জানাননি ঘোষণা দেওয়ার বিষয়টি! তাতে প্রশ্ন উঠতেই পারে যে, এক সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে উপেক্ষিত নাজমুল কী তবে গতকাল আরেকটি সংবাদ সম্মেলনে এসে পাল্টা দিলেন বিসিবিকে? সদ্য সাবেক অধিনায়ক অবশ্য বারবার এমন ধারণার বিপক্ষে বলেছেন,‘আমি আবারও বলছি, এটা কোন ক্ষোভ বা অভিমান থেকে না। ক্রিকেটীয় কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করবো ভবিষ্যতে যেন আরও বেশি দলের জন্য অবদান রাখতে পারি।’
একই প্রত্যাশা নাজমুল আবেদীনের,‘ওর (নাজমুল হোসেন) সিদ্ধান্তকে আমরা সন্মান জানাই। লিডার হিসেবে ও দারুণ। সার্ভিসের জন্য ওকে ধন্যবাদ। আশা করি, দলে ও অবদান রেখে যাবে। ভবিষ্যতে নেতৃত্বেও ফিরবে।’ তবে নাজমুলকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে আর কোন উদ্যোগ নেওয়া হবে না। উদ্যোগ নিলেও যে নাজমুল হোসেন সিদ্ধান্ত পাল্টাবেন না, তা নিশ্চিত।
নাজমুল হোসেনের মত পরিবর্তনের চেষ্টা অবশ্য হয়েছিল। কিন্তু তিন অধিনায়কের ভিড়ে নিজেকে শামিল করতে চান না বিধায় দেশে ফেরার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। মাঝে খেলা থাকায় এ সংক্রান্ত আলোচনায় আর যুক্ত হননি নাজমুল। সিরিজশেষে আচমকা অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছেন।
এখন কাকে টেস্ট নেতৃত্বে বসাবে বিসিবি? পরের টেস্ট সিরিজের এখনো মাস পাঁচেক বাকি। তাই তাড়া নেই। তবে বাছাই তালিকায় খুব বেশি বিকল্পও নেই। মমিনুল হক একদা অধিনায়কত্ব করেছেন। জেষ্ঠ্য খেলোয়াড় হিসেবে তাইজুল ইসলাম আছেন। নাকি অন্য কেউ? যিনিই হন না কেন, নতুন করে বিসিবির তিন অধিনায়ক ত্বত্ত কতটা কাজে দেয়, তা ভবিষ্যতই বলবে। এমন ফর্মুলার অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। নাজমুল আবেদীন অবশ্য আশাবাদী দেখালো। দল নির্বাচক থেকে শুরু করে ড্রেসিংরুমের মাঠের রণপরিকল্পনায় তিন ফরম্যাটের সম্ভাব্য ‘ঠোকাঠুকি’ রোধ করার উপায় নাকি জানা আছে তাঁর,‘বিষয়টি কিভাবে মিনিমাইজ করা যায়, সেটি আমরা পারব বলে বিশ্বাস করি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com