সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল বিএনপি নেতা কয়ছর এম আহমদের প্রচারণায় দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির নেতারা হত দরিদ্র রুগীদের জন্য মানবতার সেবায় নিয়োজিত ডাঃ আসাদুজ্জামান ট্রেন থেকে উদ্ধার চার বছরের শিশুকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসে হস্তান্তর কক্সবাজার-১ আসনে একক আধিপত্য সালাউদ্দিনের: কৌশলে জামায়াতের ফারুক বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-ব্যারিস্টার কায়সার কামাল ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শাহ্জালাল ইসলামী ব্যাংক: “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক সেমিনার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৮ জুন ২০২৫ইং তারিখে ব্যাংকের উত্তরা শাখায় “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক জনাব মো: ইকবাল মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে বক্তারা আর্থিকখাতে পুরুষের পাশাপাশি নারীর আর্থিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেন।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মো: আবু ছায়েম, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব মো: আবু হানিফ, মীরপুর শাখার ব্যবস্থাপক জনাব নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার ব্যবস্থাপক জনাব মো: আসিফুল হক, উত্তরখান শাখার ব্যবস্থাপক জনাব এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার ব্যবস্থাপক সৈয়দ জানে আলম এবং টঙ্গী শাখার ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) জনাব শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com