মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা ২৮শে জুন ২০২৫ তারিখে ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব আবুল কাশেম মো: শিরিন উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব শিরিন বলেন, “ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্প সমূহ দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।”
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকা- সমাপ্ত হলেও, প্রকল্পগুলোর অংশীজন ও গবেষকগন এসব কর্মকা- চালিয়ে যাবেন।’ পরিশেষে তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্যগন, গবেষকগন, অংশীজন এবং ব্যাংকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ডাচ্-বাংলা ব্যাংকের স্পেশাল সিএসআর কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: মঞ্জুরুল আলম প্রকল্পসমূহের সংক্ষিপ্ত ফলাফল ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২০২৩-২০২৫ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক পর্যায়ে ৭টি প্রযুক্তি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়।
সমাপনী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের/সং¯’ার শীর্ষ বিজ্ঞানী/শিক্ষক/কর্মকর্তা/উদ্যোক্তা মিলে বিপুল সংখ্যক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মো: মঞ্জুরুল আলম ও প্রফেসর ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কারিগরি অধিবেশনে ৭ (সাত) টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত বিশেষজ্ঞ বিজ্ঞানী/অধ্যাপক/অংশীজন তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com