রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

চট্টগ্রাম বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় ফটিকছড়ির মেয়ে বুশরা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী, লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছে মেধাবী ছাত্রী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা। শুধু গোল্ডেন এ-প্লাস (জিপিএ-৫) পাওয়াই নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১১৮৯ নম্বর পেয়ে ৩য় স্থান অর্জন করেছে বুশরা, যা পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। বুশরা ফটিকছড়ি কাঞ্চননগরের এক সুপরিচিত ধর্মীয় ও শিক্ষানুরাগী পরিবারের কন্যা। তার বাবা মাওলানা আনিছুর রহমান চৌধুরী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। তার বড় কন্যা মাইশাও ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছে। তবে বুশরার সাফল্য এই পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশেরই উজ্জ্বল প্রতিফলন। উপজেলার শিক্ষাবোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকেও বুশরার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে ‘এই ধরনের সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com