সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন দাগনভূঞায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আপিল শুনানিতে স্বস্তি পেলেন মুফতি নুরানী মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি) বলেছেন, বাংলাদেশে চায়ের উৎপাদন ক্রমাগত বেড়েছে এবং বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি। তবে আবারো রপ্তানি বাজারে ফিরে যেতে চাইলে কোয়ালিটি চা উৎপাদনের বিকল্প নেই। গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই-এর প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন চা বোর্ডের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চায়ের স্বাদ ও মান উন্নয়নসহ চা শিল্পে দক্ষ জনবল তৈরিতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিটিআরআই-এর প্রকল্প উন্নয়ন পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. তাসকিন আহমেদ চৌধুরী, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক জি. এম. শিবলী, ন্যাশনাল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ৭০ জনের বেশি প্রশিক্ষণার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চা বাগানের সিনিয়র প্ল্যান্টার্স, টি ভ্যালির চেয়ারম্যানবৃন্দ, অভিজ্ঞ টি টেস্টার এবং বিটিআরআই ও পিডিইউ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানেবক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে ১৭০টি চা বাগান রয়েছে। কিন্তু মানসম্পন্ন চা উৎপাদনের ঘাটতি থাকায় রপ্তানি সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাতষ্ঠানিকভাবে টি টেস্টিং ও গুণগত মান নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com