রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার পরিবার সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আব্দুল মান্নান তালুকদার বর্তমানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপালন করছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলে তিনি।
তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম (পরপর চার বার) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি। তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com