সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন দাগনভূঞায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আপিল শুনানিতে স্বস্তি পেলেন মুফতি নুরানী মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মাঠে কৃষকের ব্যস্ততা মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনে কৃষক পরিবারে আনন্দের জোয়ার নতুন পুলে বদলে গেল জীবনের চাকা মোরেলগঞ্জের চিংড়াখালীতে দুর্ভোগের অবসান, স্বস্তিতে ৪ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ সময় বদলছে, বিদ্যালয় হয়েছে বহুতল-এখন প্রয়োজন পেশাদার ও প্রযুক্তিনির্ভর শিক্ষক-মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মতবিমিনয় সভা

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের ফুলেল সংবর্ধনা দিয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এছাড়াও অভিভাবকদের সম্মানে আয়োজন করা হয় বিশেষ মতবিনিময় সভার যাতে শিক্ষার মানোয়ন্নয়, শিক্ষা উপযোগি পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়। গত ১৯ জুলাই, কলেজ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব মো. জাকিদুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ পর্যায়ের ইংরেজী শিক্ষক জনাব আব্দুল হাই মজুমদার। সভার সর্বাগ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভেন. প্রজ্ঞানন্দ মহাথের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য, তাৎপর্য ও কলেজের বর্তমান হাল হকিকত তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তিনি এসএসসি ও এইচএসসি চূড়ান্ত পরীক্ষায় পৌনঃপুণিক ফলাফল বিশ্লেষণ পূর্বক কলেজ কর্তৃক প্রদত্ত বিশেষ সুবিধাদির ব্যাপারে একটি নাতি দীর্ঘ বিবরণী উপস্থিত অভিভাবক ও অভিভাবিকাদের মাঝে তুলে ধরার প্রয়াস পান। ভেন. প্রজ্ঞানন্দ মহাথের একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, কলেজ পর্যায়ে বিজ্ঞান শাখায় ১৫০ জন, ব্যবসায় শিক্ষায় ১৫০ জন ও মানবিক শাখায় ১০০ জনসহ সর্বমোট ৪০০ (চারশত) জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ভর্তি কমিটিকে তাগিদ দেন। এসময় তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশে ঘোষণা দেন, একাদশ শ্রেণিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী ভর্তি হলে মাসিক টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। এছাড়াও সাধারণ জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী ভর্তি হলে মাসিক টিউশন ফি অর্ধেক মওকুফ করা হবে এবং এ কলেজের নথিভুক্ত ছাত্রছাত্রীগণ এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হলে ভর্তি ফি ২০ শতাংশ কম রাখার বিষয়টিও তুলে ধরা হয়। ভেন. প্রজ্ঞানন্দ মহাথের জানান, তিন পার্বত্য জেলা সহ সমতলের আদিবাসী জনগোষ্ঠীর কোন ছাত্রছাত্রী বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলে তাদেরকে হোস্টেলে আসন থাকা সাপেক্ষে কলেজ হোস্টেলে রাখা হবে এবং মাসিক টিউশন ফি অর্ধেক রাখা হবে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের এর বিবরণীতে উঠে আসে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের গুণগতমানের শিক্ষাচিত্র। এসময় ২০২৫ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিমাসের অধিত পাঠদানের উপর প্রশ্নপত্র প্রণয়ন, মাসিক পরীক্ষা গ্রহণপূর্বক ছাত্রছাত্রীদের নিরন্তর পড়ালেখায় নিরত রাখার আত্মগত আত্মনিবেদনের বিষয়টি উপস্থিত সম্মানিত অভিভাবক-অভিভাবিকা মণ্ডলীর সমীপে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়। গভর্নিং বডির সম্মানিত সভাপতির বক্তব্যের ধারাবাহিকতা বজায় রেখে তথ্যবহুল অভিজ্ঞতার কথা তুলে ধরেন অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। এসময় আত্ম সমীক্ষার মনোজ্ঞ প্রতিবেদনের আলোকে বক্তব্য দেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব মো. জাকিদুল ইসলাম, কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষিকা মিসেস জেসমীন আক্তার ও মিসেস সুলতানা পারভীন।
অভিনন্দন, সংবর্ধনা ও মতবিনিময় সভার শেষাংশে ছিলো উপস্থিত অভিভাবকÑঅভিভাবিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী ও আয়োজন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের মাঝে মিষ্টি বিতরণ ও মিষ্টিমুখ পর্ব। এছাড়াও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জীবন বিনির্মাণের লক্ষ্যে মহান সৃষ্ট কর্তার সমীপে মঙ্গল কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com