সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোপালপুরে মরণফাঁদ বৈরাণ সেতু: প্রকল্প ফাইলবন্দী, ঝুঁকি নিয়ে পারাপার জামালপুর-২ ইসলামপুর আসনের নির্বাচনী হালচাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি কামনায় দোয়া সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পত্তি, ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল

আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন: শ্রাবন্তী

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি। বর্তমানে তিনি থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এ অভিনেত্রী। গত বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, ‘আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, আমার ভাই-ব্রাদারস, সিস্টারস ফেসবুকে পরিচিত এমন যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।’
তিনি আরও লিখেছেন, ‘প্লিজ বাচ্চাদের এসব দেখে আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি এবং ডক্টর ইউনূস এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com