দীর্ঘ তিন মাস ধরে ৭টি বৈদ্যুতিক ফ্যান নষ্ট হওয়ায় তীব্র গরমে রোগীদের কষ্টের কথা চিন্তা করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড সহ পুরুষ ওয়ার্ডে মোট ৭টি ফ্যানসহ ইলেক্ট্রনিক সামগ্রী নিজস্ব অর্থায়নে উপহার দিলেন বিশিষ্ট দানবীর,রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারন সম্পাদক হাজ্বী মাসুক মিয়া। শনিবার(২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব ঘোষের হাতে হাজ্বী মাসুক মিয়ার প্রতিনিধি মনিরুল ইসলামের মাধ্যমে এ ফ্যান তুলে দেন। এ সময় মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ তীব্র গরমে নিকলীর দর্পণ নামের একটি ফেসবুক পেইজে লাইভ করলে হাজ্বী মাসুক মিয়ার দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক তিনি রোগীদের কষ্ট লাঘবে স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক ফ্যানসহ ইলেক্ট্রনিক সামগ্রী নিজস্ব অর্থায়নে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট পৌছে দেন।নিকলীর যে কোন জনকল্যাণমুখী কাজে হাজ্বী মাসুক মিয়া অংশগ্রহণ করবেন বলে তিনি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ জানান, নিকলী হাওরবাসীরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১শয্যা বিশিষ্ট এ হাসপাতালে নিকলীবাসী ছাড়াও পার্শবর্তী উপজেলা থেকেও ছোটে আসে চিকিৎসা সেবা নিতে।কিন্তু রোগীর চাপ অনুযায়ী এখানে ডাক্তার খুবই কম। মাত্র দুইজন চিকিৎসক দিয়ে এই হাসপাতালে চিকিৎসা চলছে। যার কারণে অনেক সময় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। উপরের মহলকে জানিয়েছি লিখিতভাবে। অতি দ্রুত সমাধান হবে। হাসপাতালের চিকিৎসা সেবার পাশাপাশি অবকাঠামো উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে তাহলে রোগীরা জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে।দীর্ঘদিন ধরে দুটি ওয়ার্ডের ফ্যানগুলি নষ্ট ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে হাজী মাসুক মিয়া নিজস্ব অর্থায়নে সহযোগিতা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধান ও রোগীদের সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কররা আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ড.সোহাগ মিয়া, ডেন্টাল সার্জেন ডা.শাখাওয়াত হোসেন, হাসপাতাল প্রধান সহকারী পলটন রায়, মেডিকেল ক্যাসিয়ার লাকী সাহা, নার্সিং সুপারভাইজার চারুবালা দাস, সিনিয়র ষ্টাফ নার্স হ্যাপী আকতার, নিকলীর দর্পণের সিইও সাংবাদিক মাহমুদ আল আজাদ, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক ইছমত, আল আমিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।