সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন দাগনভূঞায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ইন্টারনেট ছাড়া বিটচ্যাট যেভাবে ব্যবহার করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ইন্টারনেট ছাড়া যদি কোনো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা যায় তা হবে আমাদের জন্য আশীর্বাদ। কারণ দেখা যায় মাঝে মাঝেই কোনো না কোনো কারণে আমাদের ইন্টারনেট থেকে দূরে থাকতে হয় কিংবা ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এই জরুরি মুহূর্তগুলোতে এমন অ্যাপ আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে!
সেই সুযোগই করে দিলো নতুন অ্যাপ বিটচ্যাট। বিটচ্যাট এরই মধ্যে টক অব দ্য ওয়ার্ল্ড। মাইক্রো ব্লগিং সাইট টুইটার, বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সেই টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই এবার বাজারে আসছে নতুন মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট।
নতুন অ্যাপে জ্যাক তার নতুন উদ্ভাবন কাজে লাগিয়েছেন। পিয়ার টু পিয়ার নতুন এই অ্যাপ মূলত ‘ডিসেন্ট্রালাইজড’ মেসেজিং অ্যাপ। সহজে বললে, এই অ্যাপে কেউ নজরদারি চালাতে পারবে না। এমনকি অ্যাপও না। তৃতীয় কোনো পক্ষ, এমনকি প্রস্তুতকারী সংস্থার কারো কাছে মেসেজের অ্যাকসেস থাকবে না।
নতুন এই অ্যাপ চলবে ফোন নম্বর বা কোনো ইমেল আইডি ছাড়াই। এছাড়া এই অ্যাপের আরেকটি সবচেয়ে বড় গুণ, ইন্টারনেট ছাড়াই চলতে পারবে। একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ব্লু-টুথ ব্যবহার করে বার্তা পাঠানো যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে মোবাইল সেন্ডিং এবং রিসিভিংয়ের কাজ করবে।
ব্লুটুথ নির্ভর এই মেসেজিং অ্যাপ ‘অফ-গ্রিড কমিউনিকেশন’ ব্যবহার করবে। তবে মেসেজ প্রাপককে থাকতে হবে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে। টরেন্ট যেভাবে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদান করে সেভাবেই বিটচ্যাট ডাটা লেনদেন করবে।
জানা যাচ্ছে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। যতক্ষণ সেই ইউজার ‘অ্যাভলেবল’ থাকবেন ততক্ষণ মেসেজটি সেখানে স্টোর থাকবে। আর এক্ষেত্রে মেসেজ চালাচালি করতে কোনো ইন্টারনেট সংযোগ থাকার দরকারই নেই। পাশাপাশি এক্ষেত্রে মেসেজ থাকবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। আর মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর কিংবা ই-মেইল অ্যাড্রেস, কিছুই লাগবে না।
সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com