রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

ঘরে বসেই দেশ-বিদেশে দেখা যাবে শাকিবের সিনেমা

বিণোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তা-ব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই–এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল শাকিব খান অভিনীত ‘তা-ব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।
রায়হান রাফী বলেন, ‘প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই “তা-ব”র ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।’
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে। এছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।
‘তা-ব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক হিসেবে ছিল চরকি এবং নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com