সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোপালপুরে মরণফাঁদ বৈরাণ সেতু: প্রকল্প ফাইলবন্দী, ঝুঁকি নিয়ে পারাপার জামালপুর-২ ইসলামপুর আসনের নির্বাচনী হালচাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি কামনায় দোয়া সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পত্তি, ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল

হ্রদের পানি ১০৪ এমএসএল অতিক্রম

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫

চলতি সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি উচ্চতা ১০৪ এমএসএল(মিনস সি লেভেল) অতিক্রম করেছে। বিষয়টি নিশ্চিত করে রবিবার সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, রবিবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪.১৩ এমএসএল। এর আগে গত শনিবার (২৬ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট মীনস সি লেভেল। তিনি আরোও জানান, চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০০ এমএসএল অতিক্রম করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। যদি হ্রদের পানি ১০৮ এমএসএল অতিক্রম করে তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা হ্রদ হতে কর্ণফুলি নদীতে পানি নিষ্কাশন করবো। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্ব সাধারণকে জানিয়ে দেওয়া হবে। এদিকে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বমোট ২ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রসঙ্গত: ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে পাঁচটি ইউনিট পানির জন্য একসাথে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশী হওয়ায় কাপ্তাই লেকে ধীরে ধীরে পানি বাড়ার ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের চারটি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত আটটায় একযোগে চালু করা হয়েছিল পাঁচটি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই পাঁচটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট, ২০ জুলাই পাঁচটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২০ মেগাওয়াট, ২২ জুলাই হতে ২৬ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২১ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com