মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

তাসকিন ‌‌‌‘নির্দোষ’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে থানায় জিডিও হয়েছে। কেন তাসকিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা কতটুকু, তাসকিন আদৌ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। তিনি জানান, তাসকিনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার। তাসকিন ইফতিখার আহমেদ মিঠুকে বলেছেন, ‘আমি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। তাতে অপর পক্ষ আমার ওপর ক্ষুদ্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নই।’
তাসকিনের এ বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলবো। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com