সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোপালপুরে মরণফাঁদ বৈরাণ সেতু: প্রকল্প ফাইলবন্দী, ঝুঁকি নিয়ে পারাপার জামালপুর-২ ইসলামপুর আসনের নির্বাচনী হালচাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি কামনায় দোয়া সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পত্তি, ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনামসহ ১২ জন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ ১২ জন। গত সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে তাদের মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো।
জুলাই শহীদদের রক্তের ঋণ পরিশোধে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে
সদস্য হলেন যারা– বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিকবার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com