শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

ডিপ্রেশন ঠেকাতে খেতে পারেন তালবিনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

তালবিনা আরবি শব্দ লাবান থেকে এসেছে, যার বাংলা হলো টকদই। সাধারণত যব বা বার্লি, দুধ ও মধু মিশিয়ে এই খাবার তৈরি করা হয়। এটি দেখতে দইয়ের মতো ঘন। আবার সাদা জাউয়ের মতো দেখা যায়। তালবিনা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, যা বিষণ্নতা দূর করতে কাজ করে। এছাড়া হজমে সহায়ক এবং শরীরের জন্য উপকারী।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে তালবিনা তৈরির করবেন-
উপকরণ
১. যবের ছাতু (বার্লি পাউডার) ২-৩ টেবিল চামচ
২. দুধ ১ কাপ (গরম করা)
৩. মধু ২ চা চামচ (স্বাদমতো)
৪. বাদাম, কিশমিশ, খেজুর আধা কাপ

ডিপ্রেশন ঠেকাতে তালবিনা
প্রস্তুত প্রণালি
একটি প্যানে যবের ছাতু এবং গরম দুধ নিন। কম আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ৫-৭ মিনিট জ্বাল দিন। গরম থাকা অবস্থায় মধু যোগ করুন এবং স্বাদ বাড়ানোর জন্য কিশমিশ, খেজুর দিয়ে নেড়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। হালকা গরম থাকতে একটি পাত্রে ঢেলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।- আলেমা হাবিবা আক্তার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com