রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু জব্দ: স্পটেই নিলাম নবাগত ইউএনও’র

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে উত্তোলিত দেড় লাখ ঘনফুট অবৈধ বালু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জব্দ করে স্পটে নিলাম দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে এ অভিযানে অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে পুটিবিলা হাছনা ভিটা ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ১লাখ ৫হাজার ঘনফুট বালু, ব্রিজের পশ্চিম পাশে ১ টি স্তুপ ২০হাজার ঘনফুট বালু, একই ইউনিয়ন এমচর হাট বাজারের উত্তর পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ২৬হাজার ঘনফুট বালুসহ মোট ১লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে স্পট নিলাম দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগো নুরে আলম, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল, অফিস সহকারি রাহুল জয়সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com