রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৫৯টি দরিদ্র পরিবারের মাঝে ১০০০ লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আমাদি বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ট্যাংকিগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশের পরিচালক (ফাইন্যান্স ও অ্যাডমিন) সত্যজিৎ সাহা এবং সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার সুমন পাল। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, হিসাবরক্ষক নাজমুল হক, ইউনিট ব্যবস্থাপক আব্দুল সালাম এবং মাঠ সহায়ক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, ‘সৃজন’ প্রকল্পের অধীনে কয়রা উপজেলার মোট ৩২০টি পরিবারের মধ্যে নিরাপদ পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটারের ট্যাংকি স্থাপন করা হবে। এরই প্রথম ধাপে ৫৯টি পরিবারকে এই ট্যাংকি দেওয়া হলো। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও ট্যাংকি বিতরণ করা হবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com