সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোপালপুরে মরণফাঁদ বৈরাণ সেতু: প্রকল্প ফাইলবন্দী, ঝুঁকি নিয়ে পারাপার জামালপুর-২ ইসলামপুর আসনের নির্বাচনী হালচাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি কামনায় দোয়া সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পত্তি, ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল

সাংবাদিক নজরুলের পিতা আঃ মজিদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিক মোঃ নজরুল ইসলামের পিতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের (সিরাজগঞ্জ জেলা শাখা) সভাপতি মরহুম আব্দুল মজিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গতকাল স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা সেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মির্জা মোস্তফা জামান, মরহুমের বড় ছেলে মোঃ মনসুর আলম, বিএনপি নেতা-মুন্সি জাহিদ আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আঃ ওহাব, সাবেক কমিশনার শাহরিয়ার হোসেন শিপু, শ্রমিক দলের চৌখালী উপজেলার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, মোটর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উল্লাপাড়ার শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন, শ্রমিক নেতা আরিফুল ইসলাম ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com