সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল বিএনপি নেতা কয়ছর এম আহমদের প্রচারণায় দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির নেতারা হত দরিদ্র রুগীদের জন্য মানবতার সেবায় নিয়োজিত ডাঃ আসাদুজ্জামান ট্রেন থেকে উদ্ধার চার বছরের শিশুকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসে হস্তান্তর কক্সবাজার-১ আসনে একক আধিপত্য সালাউদ্দিনের: কৌশলে জামায়াতের ফারুক

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কু-ু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি , ওমর ফারুক, আব্দুল কুদ্দুস, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মাধ্যমে সাহসীদের থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার মাধ্যমে ভয়ের যে সংস্কৃতি চালু করতে চেয়েছে সন্ত্রাসীরা তা কখনোই সফল হতে দেয়া যাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com