রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

ফোন নম্বর ছাড়াই এই অ্যাপে মেসেজ-কলের সুবিধা পাবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যার বিশ্বে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে। এবার ইলন মাস্কের এক্সচ্যাট অ্যাপ আসছে হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে। বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক এবার নতুন একটি একটি প্রাইভেট কমিউনিকেশন টুল আনছে, যার নাম ‘এক্সচ্যাট’।
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অ্যাপ ব্যবহারে কোনো ফোন নম্বর লাগবে না। ফোন নম্বর ছাড়াই অ্যাপ থেকে মেসেজ আদান-প্রদান করতে পারবেন। এমনকি কলেও কথা বলা যাবে। এছাড়া ছবি, ফাইল আদান-প্রদান করতে পারবেন। কোনো মেসেজ পাঠানোর পর যদি ইচ্ছা হয় তা আবার দুইজনের কাজ থেকেই ডিলিট করতে পারবেন।
এই অ্যাপটির মূল আকর্ষণ হলো সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ক্ষণস্থায়ী বার্তা, যার অর্থ হল বার্তাগুলো দেখার পরে অদৃশ্য হয়ে যাবে, যেমনটি টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটে দেখা হয়।
এতে বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়েছে, যদিও বিস্তারিত প্রযুক্তিগত বিবরণ এখনো প্রকাশ করেননি মাস্ক। এছাড়া প্ল্যাটফর্মভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই অডিও ও ভিডিও কল করার সুযোগ এবং চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা।
এক্সচ্যাটের বিটা সংস্করণ বর্তমানে সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সচ্যাটকে ‘একেবারে নতুন ধরনের অ্যাপ’ হিসেবে উল্লেখ করে মাস্ক জানান, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।
সূত্র: ফোর্বস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com