শহীদ প্রেসিডেন্ট জিযাউর রহমান বাক বাকস্বাধীনতা এ দেশে ফরিযে দিযেছে, দেশে উৎপাদনের জন্য খাল কাটা কর্মসুচী চারু করেছে, দেশে বেকারত্ব দুর করছে। ৭৫ পরে এ দেশ যে ভাবে এগিযে গিযেছিল তা বাধাগ্রস্থ করেছে ফ্যাসিষ্ট পতিত হাসিনা সরকার। তারা দুণীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম বাড়ি বানিয়েছে। দেশকে পঙ্গু করে দিযেছে। আমাদের নেতা বলেছে এ দেশ কে রাষ্ট মেরামতের দরকার আছে। তাই দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে তারেক জিযার হাতকে শক্তিশালী করতে হবে। এবং আগামী নিবার্চনে ধানের শীষে ভোট দিতে হবে কথাগুলো বলেছেন তারেক জিয়ার ব্যক্তিগত আইন উপদেস্টা ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের পাবর্তীপুরের চাকলা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জন সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জনসমাবেশে সভাপতির করেন নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা পরিযদের চেযারম্যান আমিনুল ইসলাম শাহ,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, যুগ্ন আহবায়ক ডাঃ মমিনুল ইসলাম, খাদেমুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, কৃষকের ন্যায্য মুল্য উৎপাদিত পন্য দাম পান না সেটা আমাদের নেতা বলেছে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এসব কৃষকের ভাগ্য পরিবর্তন হবে। তিনি আরো বলেন, প্রতিটি পরিবারের মা বোনদের পরিবার ফ্যামিলি কাড দেযা হবে। পাবর্তীপুর থেকে মাদক জুয়ার আখড়া বন্ধ করে দেযা হবে। যব সমাজকে এই বিপদ গামী থেকে রক্ষা করতে হবে। বিশাল জন সমাবেশের পূর্বে পাবর্তীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে হাটে বাজারে জনসংযোগ করেন।