রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম :অ্যাটর্নি জেনারেল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, ভূতের মুখে রাম নাম।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ায় পর বুধবার (২৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে ব্রিফিং তিনি সাংবাদিকদের এমন কথা বলেন।
তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজ আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে কোনো ভাই তার বোনকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com