মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে মতামত আহ্বান করেছে।
‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা’ প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট (dbhwd.gov.bd)-এ পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেয়ার উদ্দেশ্যে এটি উন্মুক্ত করা হয়েছে।
অধিদপ্তর জানায়, হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা কিংবা ব্যক্তি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য dbhwd.hmp@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com