সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোপালপুরে মরণফাঁদ বৈরাণ সেতু: প্রকল্প ফাইলবন্দী, ঝুঁকি নিয়ে পারাপার জামালপুর-২ ইসলামপুর আসনের নির্বাচনী হালচাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার শান্তি কামনায় দোয়া সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পত্তি, ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটও হাজিমারা রায়পুর স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কুড়িগ্রামে ধরলা নদী তীরে শীতার্ত মানুষের পাশে অগ্রণী ব্যাংকের দুই শতাধিক কম্বল বিতরণ মাধবদীর বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে আপেল কুল

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বুধবার বাংলাদেশ দল কাঠমান্ডু যাচ্ছে। ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল এসে ম্যাচ দুটি হামজা খেলবেন বলেই আশায় ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাফুফেও সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল হামজাকে পাওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত আশাভঙ্গ হতে হয়েছে। হামজা খেলতে পারবেন না এই দুই ম্যাচ। মঙ্গলবার হামজাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসলেও হামজাকে না পাওয়ার বিষয়টি আগেই আভাস পেয়েছিলেন কোচ। তাই তো তিনি সেভাবেই দলকে অনুশীলন করিয়েছেন। সোমবার অনুশীলনের আগে গণমাধ্যমে কথা বলার সময় সেই আভাস দিয়েছিলেন কোচ। তিনি বলেছিলেন, ‘নেপাল সফরের জন্য এই দলটি প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’
আমের খান বলেছেন, ‘হামজাকে পেতে ফেডারেশন চেষ্টা করেছিল। তার এজেন্টের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল। সর্বশেষ ম্যাচে হামজা ইনজুরিতে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি। এজেন্ট সেটা জানিয়ে দিয়েছেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com