রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন একথা বলেন।
সাজ্জাদ হোসেন বলেন, ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে।
০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের কালীর বাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী।
দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অপহরণ ও হত্যার শিকার হন। শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে নির্যাতন করে হত্যা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com