শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাডভোকেট দীপেন দেওয়ান

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্য্যনির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ন -জেলা জর্জ এ্যাডভোকেট দীপেন দেওয়ান। সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করা দীপেন দেওয়ান সাবেক যুগ্ম জেলা জর্জ। তিনি ২০০৬ সালে সরকারি চাকুরী ছেড়ে বিএনপির রাজনীতিতে আসলেও চাকুরীবিধির কারণে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেননি। তবে মনোনয়ন পান তাঁর স্ত্রী মৈত্রী চাকমা। সেবার মৈত্রী চাকমা ভোটে হেরে যান আওয়ামী লীগের প্রর্থী দীপংকর তালুকদারের কাছে। রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান সামাজিক অঙ্গনেও সজ্জন ব্যক্তিত্ব। বর্তমানে রাঙ্গামাটি জেলা বিএনপিতে তিনটি রাজনৈতিক বলয় থাকলেও একটির নেতৃত্ব দিচ্ছেন দীপেন দেওয়ান। তার নেতৃত্বাধীন অংশে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যরা। দলের প্রার্থী ঘোষণার ব্যাপারে জানতে চাইলে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনেতা তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আমাকে রাঙ্গামাটি আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের সকল নেতাকর্মীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই দিকে রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান মনোনয়নের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনোনীত প্রার্থীর নেতৃত্বে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে দীপেন দেওয়ানের নাম চূড়ান্ত হয়। ঘোষণার পরপরই রাঙ্গামাটি জেলায় সর্বত্র উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মীদের অভিনন্দনের ঢল নামে। জেলা বিএনপির নেতারা বলেছেন, এই ঘোষণার মাধ্যমে রাঙ্গামাটি আসনে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। মাঠ পর্যায়ে সংগঠন আরও সক্রিয় হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তারা। মনোনয়ন পাওয়ার পর জেলা দলীয় কার্যালয়ে প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন, এটি রাঙ্গামাটি আসনের জনতার বিশ^াসের প্রতিফলন। আমি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় ঋণী। তিনি সকলকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com