শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও উল্লাস প্রকাশ করেছে। প্রার্থী ঘোষণার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উল্লাস প্রকাশ ও আনন্দ মিছিল বের করে। সোমবার (৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর ৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন। এ খবর প্রচারের সাথে সাথেই জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করে ও শ্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা মূখরিত করে তোলে। জেলা বিএনপির কার্যালয় ছুটে আসেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ সর্বস্তরের নেতাকর্মী। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের করে। এতে যোগ দেয় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশ নেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি সকলকে সব ভেদাভেদ ভূলে সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, বিএনপিসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করবো ও বিপুল ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী করে নিয়ে আসবো। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন বলেন, বিএনপিসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের একটাই দাবি ছিল যে, বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবেন। আমাদের সেই আশা প্রূন হয়েছে। ইনশাআল্লাহ বিএনপির সকল নেতাকর্মী ও জনগণ এক সঙ্গে কাজ করবে। তিনি বলেন, জেলা বিএনপির সভাপতিও একজন প্রার্থী ছিলেন। তিনিও বলেছেন, আমরা সবাই ম্যাডামকে বিজয়ী করতে এক সঙ্গে কাজ করবো। জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। আসন্ন নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর ৩ (সদর) আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com