শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মির্জা ফখরুলের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সফল জাতীয় নির্বাচন দেখতে চায় বলে বৈঠকে আলোচনা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমির খসরু বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে, নির্বাচন কমিশনকে ফাইনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, তারা সিভিল সোসাইটির সঙ্গে কাজ করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তার বলছে। এই নির্বাচন দেখতে তাদের অবজারভার আসবে, সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচনটা যাতে সফলভাবে হয়, তারা সেদিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায়, এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক।’
খসরু বলেন, ‘বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে এখন কাজ করছে, প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হওয়া বয়ে যাচ্ছে। শুধু বিএনপি নয়, প্রায় প্রত্যেকটি দলই তো নির্বাচনের জন্য কাজ করছে। ২৩৬টা আসনে প্রার্থী মনোনয়ন দেয়ার পরে আমি বলব, এটি অনেকটা গ্রহণযোগ্য হয়েছে সকলের কাছে । আমি মনে করি, সব কোয়ার্টার থেকে যেসব রিপোর্ট এসেছে তারাও বলেছে যে, মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির। যেহেতু অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছুই হয়নি। বরঞ্চ সাধারণ মানুষের কাছে প্রয়োজন হয়েছে, বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা রিপোর্ট এসেছে সবাই সন্তুষ্ট।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনের রেইসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগের নেত্রীও নাই, তাদের কর্মকা- স্থগিত আছে। এরকম সন্ত্রাসী কর্মকা- আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকা- থেকে যদি আপনি রক্ষা চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে । কারা করছে এসব সন্ত্রাসী কর্মকা- তাদের খুঁজে বের করতে হবে। আমরা আশা করছি, সরকার এই বিষয়ে আরো বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবিলা করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com