শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

‘‘এসো মিলি সবে-নবান্নের উৎসবে’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে এ উৎসব পালিত হয়। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজিম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ। একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। এ উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য। অগ্রহায়ণ মাসের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা এবং সে ধানের প্রথম অন্ন ভোজনকে কেন্দ্র করে এ উৎসব পালন করা হয়। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে, স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com