শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। পরে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু প্রমুখ। বক্তারা বলেন, দেশের ৮৫ভাগ উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। তাদের নিরলস শ্রমে উন্নয়ন কাজগুলো বাস্তব রূপে বিকশিত হয়। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com