শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চুল কালো রাখতে তামার গ্লাসে পানি পান করতে পারেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বর্তমানে অল্প বয়সেই অনেকের চুল পেকে যাচ্ছে। আগে যেখানে চুল পাকা মানেই বয়স বাড়ার লক্ষণ ধরা হতো, এখন অনেকেই ২০ বা ৩০ বছর বয়সেই মাথায় সাদা চুল দেখতে পাওয়া যায়। মুলত অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ঘুমের অভাব এবং পরিবেশ দূষণের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
এসব কারণ শুধু শরীরের স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, চুলের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ফলে অনেকে এই সমস্যা রোধের জন্য নানা উপায় খোঁজেন। কেউ দামি পণ্য ব্যবহার করেন, কেউ আবার ঘরোয়া পদ্ধতিতে ভরসা রাখেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তামার পাত্রে রাখা পানি পান করার ঘরোয়া উপায় বেশ জনপ্রিয় হয়েছে। বলা হচ্ছে, এটি চুল পাকা কমাতে সাহায্য করতে পারে।
ভারতীয় পুষ্টিবিদ লিমা মহাজন তার একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানান, তামার পাত্রের পানি শুধু চুলের জন্য নয়, শরীরের জন্যও উপকারী।
জেনে নেওয়া যাক কীভাবে তামার পাত্রে পানি পান করলে চুলের রং কালো করতে সাহায্য করে-
তামার পাত্রের পানি পান করার উপকারিতা
পুষ্টিবিদ লিমা মহাজনের মতে, তামার পাত্রের পানি শরীরে কপার বা তামার ঘাটতি পূরণ করে। কপার এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা মেলানিন তৈরি করতে সাহায্য করে। মেলানিনই চুলের স্বাভাবিক কালো রঙের জন্য দায়ী।
শরীরে যখন মেলানিনের উৎপাদন কমে যায়, তখন চুল সাদা বা ধূসর হয়ে যায়। তামার পাত্রে পানি সংরক্ষণ করলে কিছু পরিমাণ তামার আয়ন পানি মিশে যায়। এই পানি পান করলে শরীরে তামার পরিমাণ বাড়তে পারে, যা মেলানিন উৎপাদনে সাহায্য করে এবং চুল পাকার প্রক্রিয়াকে ধীর করতে পারে।
প্রতিদিন সকালে খালি পেটে তামার পাত্রে রাখা পানি পান করলে শরীরে তামার পরিমাণ বাড়ে। এতে মেলানিন তৈরি হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং ধীরে ধীরে চুল পাকা কমতে পারে। নিয়মিত পান করলে এর সুফল স্পষ্ট বোঝা যায়।
যেভাবে পান করবেন
রাতে এক গ্লাস পানি তামার পাত্রে ভরে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন। তবে পাত্রটি প্রতিদিন ভালভাবে পরিষ্কার রাখুন যাতে তাতে মরিচা বা ময়লা না থাকে।
এছাড়া প্রতিদিন সকালে এক চামচ কালো তিল খেলে ফল আরও দ্রুত দেখা যায়। কালো তিল প্রাকৃতিকভাবে চুল মজবুত করে এবং রং গাঢ় রাখতে সাহায্য করে।
লিমা মহাজন আরও জানান, চুলের যতেœর জন্য সবসময়ই দামি পণ্য বা ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস- যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম নেওয়া, মানসিক চাপ কমানো এবং প্রাকৃতিক উপায়ে যতœ নিলেই চুলকে ভালো রাখতে সাহায্য করবে।
তামার পাত্রের পানি পান করা চুল কালো করার কোনো দ্রুত সমাধান নয়। তবে এটি ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে স্বাস্থ্যবান করে তোলে, ফলে সাদা চুলের সমস্যা কমে এবং চুল হয় আরও মজবুত। সূত্র: এনডিটিভি, হেলথলাইন ও অন্যান্য




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com