শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের বোর্ডরুমে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ নভেম্বর। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী মহোদয়। এতে আরও উপস্থিত ছিলেন: পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান প্রস্তাবক নুরে আলম তালুকদার; পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মোঃ ফরহাদুল ইসলাম ভূঞা এবং ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। সভায় উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক মহোদয়গণসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। আলোচনায় গত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ ঝুঁকি কমানোর কৌশল নির্ধারণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় ও কর্মপরিকল্পনা গৃহীত হয়। সভায় উপস্থিত সকলে পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে আরও সুসংহত ও আধুনিক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com