শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিতে আশার সঞ্চার দেখছে টিআইবি ইরানে হামলার ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন নিউইয়র্কের মেয়র মামদানি সস্তা ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মূল্যবান মিসাইলের মজুদ খালি করে দিচ্ছে ইরান আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কোপা ফাইনালে অ্যাটলেটিকোর সঙ্গী রিয়াল সোসিয়েদাদ ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও‑অডিও কল সন্তানকে বাবার শাসন মায়েরা মেনে নিতে পারেন না কেন দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কাঁদছেন শামীম

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
প্যানেলের সহসভাপতি মো. রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদক খাদিজাতুল কুবরা, সহসাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল।
অন্যান্য পদে রয়েছেন–মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।

এছাড়া অন্যান্য সদস্যরা হলেন–ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান, তৌহিদুল ইসলাম তামিম, মো. আরিফুল ইসলাম আরিফ
এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা যে প্যানেল দিয়েছি সেখানে সবাই শিক্ষার্থীবান্ধব কাজের সঙ্গে যুক্ত। জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনে শক্তিশালী এই প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com