শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন ক্লাবের মটারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান। ১৮ নভেম্বর সকালে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। ছাত্রছাত্রীদের মাঝে বৈজ্ঞানিক মনোভাব তৈরির এই মেলায় অংশগ্রহণ করে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫০০ জন ছাত্রছাত্রী এবং প্রদর্শিত হয় শতাধিক প্রকল্প। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত মনোমুগ্ধকর বিজ্ঞান মেলাটি ২০ হাজার জন পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com