শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কালীগঞ্জে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মহাবুবার রহমানের ইন্তেকাল জেলা বিএনপির একদিনের শোক প্রস্তাব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহরের থানা পাড়ার বাসিন্দা মরহুম মাহাবুবার রহমান বার্ধক্য জনিত কারনে গতসপ্তাহে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বেলা ১১ টায় আবারো অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১২ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মরহুমের ১ম জানাজা নামাজ ও বাদ জোহর উপজেলার শ্রীরামপর নিজ গ্রামের বাড়ীতে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারন সম্পাদক রাশেদ খান এবং জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বুধবার কালীগঞ্জ উপজেলাসহ জেলা বিএনপির সকল ইউনিট কার্ষালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনির্মিত রাখার সিদ্ধান্ত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com