শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মিজানুর রহমান চৌধুরীর ডাকে সুনামগঞ্জের ছাতকে জনসমাবেশে জনতার ঢল

হাবিবুর রহমান নাসির ছাতক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে ছাতকের গোবিন্দগঞ্জে আয়োজিত জনসমাবেশে উপচে পড়া জনতার ঢল নেমেছে। ছাতক উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী–সমর্থকরা ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখরিত পরিবেশে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পুরো এলাকা উৎসবমুখর রূপ ধারণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। সম্ভাব্য জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বলে বক্তারা আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক কর্মকা- তাকে ছাতকের জনগণের সবচেয়ে আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তারা। বক্তৃতায় মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ছাতকের মানুষের অধিকার ও উন্নয়নই আমার অঙ্গীকার। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। সামনে যে পথচলা, তা জনগণের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সমাবেশে স্থানীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটাধিকারের গুরুত্ব এবং দলের চলমান কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মিজানুর রহমান চৌধুরী মিজানের মনোনয়ন পূনঃ বিবেচনার দাবি জানান। হাজারো হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশ ঘিরে গোবিন্দগঞ্জ এলাকায় ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com