শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ফাঁসি একবার নয়, কতবার যে শেখ হাসিনার ফাঁসি হবে তা হিসাব থাকবে না -আমান উল্লাহ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ফাঁসি একবার নয়, কতবার যে শেখ হাসিনার ফাঁসি হবে তা হিসাব থাকবে না। ফাঁসিতো মাত্র শুরু হয়েছে। বিনা ভোটে সরকার, ফ্যাসিস্ট হাসিনা যেমন কাজ করেছে, তেমন ফল পাবে। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা, পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, দেশের হাজার গুম ও খুনের নায়ক, ২৪ এর গণহত্যার মূল হোতা ছিলেন ফ্যাসিস্ট হাসিনা। অনেক শহীদের রক্তের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা ও তাদের রক্ত বৃথা যেতে দিবো না। আস্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালরের রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগন স্বস্তি পেয়েছে। বাংলাদেশের জনগন খুশি হয়েছে। যাহারা পঙ্গগুত্ব বরণ করেছে তাদের পরিবার শান্তি পেয়েছে। গতকাল কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঢাকা-২ আসনের কলাতিয়া ডিগ্রি কলেজের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সমন্ধে আগেই বলেছিলাম, একদিন এই বিনা ভোটের সরকারকে জনগন টেনে হেঁচড়ে নামাবে। আমি আরও বলেছিলাম শেখ হাসিনাকে জেলে থাকতে হবে, না হয় তাকে দেশ থেকে পালাতে হবে। আল্লাহর অশেষ রহমতে তারেক রহমানের নেতৃত্বে তাই যেন সত্যি হয়েছে। তিনি আরও বলেছেন, কলাতিয়া কলেজ না হওয়ার জন্য অনেকেই ধূম্রজাল সৃষ্টি করেছিলো। সব বাঁধা উপেক্ষা করে বিএনপি কলাতিয়া কলেজ করে ছিলো। আগমিতে বিএনপি ক্ষমতায় আসলে এই কলেজের একটি নতুন ভবনসহ ক্যান্টিনের ব্যবস্থা করা হবে। প্রধান অতিথি নবীনদেও ফুলেল শুভেচ্ছা দিয়ে বলেন তোমাদের অনেক বড় হতে হবে। কলাতিয়ার অনেক উচ্চপদস্থ লোকজন আছে। তারা সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি। তোমারাও তাদের মত বড় হও। কালাতিয়া ডিগ্রি কলেজর ছাত্রদলের সভাপতি মো ছামিউল আহাম্মেদ এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যাপিঠটির অধ্যক্ষ লিয়াকত আলী, কেরাণীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, কালাতিয়া ডিগ্রি কলেজ গর্ভনিং বডির চেয়ারম্যান এম.এ অভি, কেরাণীগঞ্জ মডেল উপজেলা শাখার বিএনপির সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো বাবুল মিয়া, ডাক্তার পলাশ, কলাতিয়া ইউনিয়নের বিএনপির সবাপতি এনামুল হক চান মিয়া, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, সাবেক শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুব নেতা রুবেল মাদবর, জাসাস নেতা সেফায়েত প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com