শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নি¤œ আয়ের সাধারন মানুষ। তবে সবজি ব্যবসায়িকরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের। উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া জাত ভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিংড়া বাসস্ট্যান্ডের সবজি বাজারে সবজি বিক্রেতা মোঃ আকবর আলী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির কারনে আগাম জাতের অনেক সবজির জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারনে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে। সিংড়া সবজি বাজারে সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিক ভাবে উঠা নামা করছে। গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি আজ কিনলাম ১২০টাকা কেজি। পেয়াঁজ ছিল ৬০ টাকা এখন ১০০ টাকা কেজি।
একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া। এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাক সহ বিভিন্ন রকম শাক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com