শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জগন্নাথপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও উত্তরের মাঠে গত (১৪ নভেম্বর) রাত ২টার দিকে মিনিবার ফুটবল খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে শাহারপাড়া গ্রামের দুই শিক্ষার্থী গুরুতর আহত সহ ৫জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার শাহারপাড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুজ্জামানের সভাপতিত্বে ও জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল হক কামালী, মাওলানা শাহ ইমরান কামালী, ছাত্রনেতা শাওন কামালী, নাঈম আহমদ নাকিব, ফাহাদ আহমদ কামালী, সাকিনুর আহমদ, সায়েক আহমদ, সৈয়দ হাসান আহমদ, ছাত্রনেতা সাঈম আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন শাহারপাড়া গ্রামের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, নোয়াগাঁও উত্তরের মাঠে (১৪ নভেম্বর) রাত ২টায় খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য জগন্নাথপুর থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com